কংগ্রেসের কর্মী সভা শেষ হতেই ধারাল অস্ত্র ও লোহার রড নিয়ে হামলা চালাল তৃণমূল কর্মীরা। রবিবার সন্ধ্যায় এমন অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়ায় রতুয়া থানার চাঁদমুনি ২ নং গ্রাম পঞ্চায়েতের ঝগড়াপাথার গ্রামে। ঘটনার তদন্তে নেমেছে রতুয়া থানার পুলিশ।
জানা যায়, রবিবার পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসের পক্ষ থেকে এক কর্মীসভার আয়োজন করা হয় রতুয়া থানার চাঁদমুনি ২ নং গ্রাম পঞ্চায়েতের ঝগড়াপাথার গ্রামে। এই গ্রামেরই এক আম বাগানে সভাটি করছিলেন কংগ্রেস কর্মীরা। অভিযোগ সভা শেষ হতেই ধারালো অস্ত্র ও লোহার রড নিয়ে হামলা চালায় তৃণমূল কর্মীরা। ব্যাপক মারধর করা হয় কংগ্রেস কর্মীদের। ঘটনায় আহত হয় তিনজন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে বলে খবর। পুলিশ সূত্রে জানা যায় আহত ওই তিন জনের নাম, আবু তাহির(৩৭), আব্দুস সুভান(৪৫) এবং ডাব্লু সেখ(৪৪)। প্রাথমিক চিকিৎসার পর দুইজনকে ছেড়ে দিলেও আহত অবস্থায় আবু তাহির মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই মর্মে রতুয়া থানায় মতিউর রহমান, সাইদূর রহমান, মহঃ রফিকুল, আবল হোসেন সহ পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/O4eTSGr9LTE